- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ইদুঁর নিধন অভিযানের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ইদুঁর নিধন অভিযান উপলক্ষে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসার দীপক কুমার দাশের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুলেমান তালুকদার         ও আয়েশা আক্তার। এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, আল-আমিন ও নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইদুঁর নিধনে বিভিন্ন কলা কৌশল ও ক্ষয়-ক্ষতি থেকে ফসল রক্ষার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

  • [১]