- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ইমাম মোয়াজ্জিন পরিষদের প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে ইমাম, খতিব, মোয়াজ্জিন ও মসজিদের সভাপতি সেক্রেটারী ক্যাশিয়ারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছেয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাও. আবুল কাশেমের সভাপতিত্বে এবং মাও. গোলাম মর্তুজা ও মাও. আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক ছিলেন হবিগঞ্জ জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাও. শাহ নজরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জের আল্লাম শায়েখ মাও. সাজিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জিন পরিষদের মাও. আলীনূর, মাও. জয়নাল আবেদীন। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিনহাজুর রাহমান অলি।
প্রশিক্ষণে উপজেলার ৫ টি ইউনিয়নের ইমাম মোয়াজ্জিনসহ ২শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

  • [১]