স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে ৩য় তাফসীর মাহফিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ কেয়ার টেকার মাও. ফয়সল আহমদের সঞ্চলনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের সহকারী পরিচালক মাও. শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদ্ররাসার মুহাদ্দিছ মাও. হাবিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, মাও. জালাল উদ্দিন রুমী, ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. আশরাফ উদ্দিন, ফিল্ড অফিসার আব্দুল আলী, উপজেলা উলামা লীগ সভাপতি মাও. ফজলুর রহমান প্রমুখ। সহযোগিতায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাও. ফজলুল হক।