- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এজেন্ট আউটলেট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার বিশ্বম্ভরপুর সদর বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
ইসলামী ব্যাংক লি. সিলেট জোন প্রধান মুহাম্মদ সাইদ উল্লাহ’র সভাপতিত্বে ও এজেন্ট আউটলেটের প্রতিনিধি মো. হোসাইন আহম্মেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা প্রধান কাইসার আহমদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, বিশ্বম্ভরপুর বাজার বনিক সমিতির সভাপতি কফিল আহমদ।
কোরআন থেকে পাঠ করেন মাও. আবুল কাশেম, গীতা থেকে পাঠ করেন স্বপন কুমার বর্মন।
এরপর সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ উপজেলা সদরের কৃষ্ণনগর পূজা মন্দির পরিদর্শন করেন।

  • [১]