- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উদীচীর সম্মেলন-সভাপতি স্বপন সম্পাদক কালাম

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার বিশ^ম্ভরপুর প্রেসক্লাবে উপজেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সম্মেলনের ১ম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে।
আরো বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিল্পী প্রিন্স রুবেল, রাকেশ হাজং, ইউপি সদস্য প্রতিমা রানী দে, সাংবাদিক হাসান বশির প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য স্বপন কুমার বর্মনকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং সুমন চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বচিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, সহ-সভাপতি রাকেশ হাজং, সহ-সাধারণ সম্পাদক জহির আহমদ, সহ-সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ ফারুক হোসেন অভি, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স রুবেল ক্রীড়া সম্পাদক মাসুক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা রানী দাশ, সমাজ কল্যাণ সম্পাদক বাউল আব্দুল কাদির, আইন বিষয়ক সম্পাদক হাসান বশির, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আলী, সদস্য চিত্ত রঞ্জন গোস্বামী, প্রতিমা রানী দেবী, সফর আলী, সোনিয়া খাতুন, দ্বীন ইসলাম, খোকন মিয়া, মাধাই চন্দ্র হাজং, রতœাকর হাজং।

  • [১]