- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উদীচী ও প্রেসক্লাবের প্রতিবাদ কর্মসূচি পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলা নববর্ষে উদীচী শিল্পীগোষ্ঠি ও প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী আনন্দ উৎসবের পরিবর্তে পাউবোর অনিয়ম দুর্নীতিতে বাঁধ ভেঙ্গে বোর ফসল ক্ষতিতে কৃষক জনতার পক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর শাখা উদীচী শিল্পীগোষ্ঠী ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উদীচীর সাবেক সভাপতি ও প্রেসক্লাব সদস্য     চিত্তরঞ্জন গোস্বামী ছানা, উদীচী সদস্য সুমন চক্রবর্তী, সেলিম আহমদ মিঠু, জহির মিয়া, ফারুক আহমদ (অভি), শাকিল আহমদ, মিঠু বিশ্বাস প্রমূখ।

  • [১]