বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গত সোমবার দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও ভূমিহীনদের মাঝে খাস জমির বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্থান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত, ডিজিটাল তথ্য সেবা ও থানা পরিদর্শন করেন। পরে তিনি শ্রীধরপুর গুচ্চ গ্রামে বসবাসরত জনসাধারণের মধ্যে সচেতনতামূলক উঠান বৈঠকে মিলিত হন এবং বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগদান করেন। পরে বিশ্বম্ভরপুর খাদ্য গোদামে বোর ধান ক্রয় পরিদর্শন করেন।
বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাস’র সভাপতিত্বে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ও খাস জমি বন্দবস্ত প্রাপ্ত ভূমিহীন পরিবারের মধ্যে কবুলিয়ত দলিল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক উপজেলা (ভূমি) অফিস সহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা সমীর বিশ্বাস সঙ্গে ছিলেন।