- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উপজেলা নারী ফোরামের সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে উপজেলা নারী উন্নয়ন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তারের সভপতিত্বে ও প্রিপট্রাষ্ট প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাইনুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নারী নেত্রী তানজিমা মাহজেবিন ও নারী ফোরামের সকল সদস্য সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ। পরে উপজেলা নারী ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তারের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পন করেন নারী নেত্রীগণ।

  • [১]