বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাথে ইউনিয়ন পরিষদ সমূহের হালনাগাতকৃত দীর্ঘমেয়াদি পরিকল্পনা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের আয়োজনে ও এসডিসি স্থানীয় সু-শাসন কর্মসূচী শরিক প্রকল্পের সহযোগিতায় অবহিত করণ সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ অথিতি উপজেলা ভাইস চেয়ারম্যন সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যন আয়েশা আক্তার, সুনামগঞ্জ এসডিসি স্থানীয় সু-শাসন কর্মসূচী শরিক প্রকল্পের প্রজেষ্ট অফিসার সুলতানা রাজিয়া ও রোজি পারভিন, ইরা শরিক প্রকল্পের উপজেলা প্রতিনিধি সুরেন্দ্র সরকার।
উপজেলা পরিষদের সিএ মো. এমরান কবিরের পরিচালনায় ইউনিয়ন পরিষদ সমূহের হালনাগাত দীর্ঘ মেয়াদি উপস্থাপন করেন সলুকাবাদ ইউপি সচিব মো. ওয়ালি উল্লাহ, ধনপুর ইউপি সচিব কৃপেশ রঞ্জন রায়, ফতেপুর ইউপি সচিব মিরা চন্দ্র।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. চৌধূরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান তাং, উপজেলা পঃপঃ কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কেয়ার জিএসকের প্রেগ্রাম অফিসার মো. বাহারুল আলম।
সভায় জানানো হয় আগামি ২৬ মে ২০১৬ ইং বিশ্বম ্ভরপুর উপজেলা পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে।