- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের জরুরি সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন, উপজেলা সদর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইসলামী পাঠাগার প্রতিনিধি মৌলানা ফজলুল হক, সেনিটারী ইনিসপেক্টর তাপস চক্রবর্তী প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ জানান, আসন্ন ঈদুল আযহার কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে উপজেলার সকল কওমি মাদ্রাসাগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

  • [১]