- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উপজেলা বিএনপির আহবায়কের অপসারণ দাবিতে বিক্ষোভ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হারুনুর রশিদকে ব্যর্থ আখ্যা দিয়ে উপজেলা বিএনপি একাংশের নেতাকর্মীরা তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলের অনুসারী নেতা-কর্মীদের আয়োজনে মিছিল সমাবেশ    অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিলনুর আহমেদ দিলুর সভাপতিত্বে ও  উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ও সাবেক ছাত্রদল সভাপতি আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোছা. মদিনা আক্তার, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, মিজানুর রহমান, আব্দুছ ছাত্তার, রফিকুল ইসলাম, পলাশ ইউপি বিএনপি সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুলু মিয়া, ইসমাইল মীর, রতন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, খলিলুর রহমান, জুনায়েদ আহমদ, ইইএসএ প্রবাসী ফখরুলজামান, ফুরকান আহমেদ, মুখলেস, গোলাম মস্তফা, ছাত্রদল নেতা খসরুজ্জামান শিমুল প্রমুখ।

  • [১]