বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার রাতে এসময় উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. সাদি উর রহিম জাদিদ। অনুষ্ঠানে নব যোগদানকৃত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডেন্টাল সার্জন মোজাম্মেল হোসেন কে বরণ করা হয়।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প,প, কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধনা প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, এবং নব-যোগদানকৃত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডেন্টাল সার্জন মোজাম্মেল হোসেন প্রমুখ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।