বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা মুক্তিযোদ্ধা যাদুঘর ও গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে
আনুষ্ঠানিকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা যাদুঘর উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এরপর তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩দিন ব্যাপী গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার প্রমুখ।