- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উপজেলা সেচ কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সেচ কমিটির আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের অফিস কক্ষে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে এবং উপজেলা সেচ কমিটির সদস্য সচিব সুনামগঞ্জ বিএডিসি সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালেদুজ্জামানের সঞ্চালনায় মিছাখালি রাবার ড্যাম পরিচালনা সংক্রান্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি ও বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো ছবাব মিয়া ও বিএডিসি উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও রাবার ড্যামের অর্থ সম্পাদক সালেহ আহমদ, মিছাখালি রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় আঙ্গুরুলি ও সোনার হাওরে রাবার ড্যামের সুবিধাভোগী সকল কৃষকদের জমির পরিমাণ ও তালিকা প্রস্তুত করে পূর্ব নির্ধারিত হারে কেয়ার প্রতি ৫০ টাকা করে রাবার ড্যামের চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়।

  • [১]