- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উৎসবমূখর পরিবেশে উন্নয়ন মেলা সম্পন্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমূখর পরিবেশে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী দিনে বুধবার বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার           
 সভাপতিত্বে ও ডিবিডি কলেজের প্রভাষক মোশারফ হোসেন ইমনের পরিচালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যানদ্বয়, সরকারি বে-সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, আওয়ামী  অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশিল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে এবং ২০২১ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক তুলে ধরে ৪২টি স্টল অংশগ্রহণ করে। মেলায় স্টলগুলোর মধ্যে প্রথম হয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর, দ্বিতীয় উপজেলা খাদ্য বিভাগ, তৃতীয় যৌথভাবে কৃষি বিভাগ ও নারী উন্নয়ন ফোরাম। পুরস্কার বিতরণীর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • [১]