পরীক্ষা অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ সফিকুল ইসলাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ছিলেন বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু। সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো. মাহমুদুল হাসান ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মো. মহি উদ্দিন সহ শিক্ষকবৃন্দ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মোট পরিক্ষার্থী ছিল ৫৪৫ জন। এর মধ্যে ছেলে ৩২০ জন ও মেয়ে ২২৫ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৮ জন। এরমধ্যে মেয়ে ১২ জন ও ছেলে ৬ জন।