- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
মো. আলাল উদ্দিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, উপজেলা কৃষি কর্মকতার্ মো. নয়ন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মো. শফিকুল ইসলাম সরদার, সহকারি শিক্ষা কর্মকতার্ মো. মাহমুদুল হাসান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, সরকারি ডিবিডি কলেজের সহ অধ্যাপক মো. নুরুল আমিন প্রমুখ।

  • [১]