বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ন্যাশনাল একাডেমী ফর এন্ড নিউরো ডেভেলেপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (ঘঅঅঘউ) প্রকল্পের আওতায় দেশে সকল অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের একীভূত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং সমাজের যোগ্য ও দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে সচেতনতা মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এএসএমএকে সাবরী।