বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এনজিও ঋণ স্থগিত এর দাবীতে ও উপজেলাকে দূর্গত এলাকা ঘোষনার দাবীতে ইজি বাইক শ্রমিক পরিবহনলীগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উপজেলা সদর আব্দুল কাদির চত্বরে মানববন্ধনে মোঃ নজমুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক মতি মিয়া, সাবেক ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিবুর রহমান, ইজি বাইক সমিতির সভাপতি মোঃ জহুর আলী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন মিরাজ আলী, মোঃ রফিকুল ইসলাম, ইসকান্দর আলী, জামাল মিয়া, আঃ রহিম বাচ্চু, সুনা মিয়া, হাবিবুর রহমান, আঃ রহমান, লোকমান, বাদল মিয়া, মোঃ ছয়ফুল, মোঃ ইসমাইল।