বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় এলজিইডির আয়োজনে পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষাণাবেক্ষণ কর্মসূচির (আরইএমপি-২) আওতায় দুস্থ নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে ৪৬ জন আরইএমপির দুস্থ মহিলা অংশগ্রহণ করেন। উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান তালুকদারের সার্বিক তত্বাবধানে ও এলজিইডি অফিসের আকরাম হোসেন এবং মোঃ তফাজ্জুল হোসেন এর সহযোগিতায় প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুল ইসলাম।