- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে এলজিসি’র কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি লোকাল গভর্নমেন্ট ফর চিলড্রেন (এলজিসি) এর আওতায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও সরকারী বিভিন্ন দপ্তরের শিশু ও নারী কেন্দ্রিক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও সিফরডি উপজেলা কো-অর্ডিনেটর মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল বিষয় উপস্থাপন করেন সুনামগঞ্জ এলজিসির জেলা কো-অর্ডিনেটর মিটু রঞ্জন দাশ।
সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজ্জদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • [১]