- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে এলসিবিসিই কর্মসূচীর উপজেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জিওবি ইউনিসেফের এলসিবিসিই কর্মসূচীর আওতায় উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন ত্রৈ-মাসিক রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
জেলা স্থানীয় সরকার শাখার এলসিবিসিই কর্মকর্তা বেলাল হোসেনের পরিচালনায় সভায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা আক্তার, পলাশ ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]