- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে এলসিবিসিই কমিটির ধনপুর ইউপি পরিদর্শন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা কনভারজেন্স কো-অডিনেশন কমিটির সদস্যগন জিওবি- ইউনিসেফ এলসিবিসিই কর্মসূচীর আওতায় ধনপুর ইউনিয়নের স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করে সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার সকাল থেকে স্থানীয় সরকার বিভাগ কর্মসূর্চীর ধনপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন, স্যানিটেশন কার্য্যক্রম, মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর কমিনিউটি ক্লিনিক ও পলাশ উপ-স্বাস্থ্য কেন্দ্র (এফডব্লিউসি)   পরিদর্শন করে সমন্বয় সভা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল মুর্শেদ, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস, জেলা স্থানীয় সরকারের বিভাগের প্রতিনিধি বেলাল হোসেন, উপজেলা প্রশাসন প্রতিনিধি সত্য রঞ্জন দাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।

  • [১]