বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জিওবি- ইউনিসেফ এর এলসিবিসিই কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে জয়েন্ট মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এলসিবিসিই জয়েন্ট মনিটরিং টিম উপজেলার ফতেপুর ইউনিয়নের ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি কমিউনিটি ক্লিনিক, ১টি এফডব্লিউসি, স্যানিটেশন কার্যক্রম ও ইউপির জন্ম নিবন্ধন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
দূপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদে উক্ত ইউনিয়নের স্ট্যার্র্র্ন্ডিং কমিটির যৌথসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সহ কর্মকর্তাগণ মিলিত হন।