বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট ২১০৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ২০৬৯ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩৯ জন।
প্রথম দিনের পরীক্ষায় বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাঁচ জন অনুপস্থিত রয়েছে। পলাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে —৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৭ জন অংশগ্রহণ করে, ৮ জন উপস্থিত রয়েছে। পলাশ কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন অংশগ্রহণ করে ৫ জন অনুপস্থিত রয়েছে।
বিশ্বম্ভর পুর মেরুয়াখোলা মোমেনিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ২২১ জন দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ২৮ জন উপস্থিত ও ১৩ জন অনুপস্থিত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যায় অনুষ্ঠিতব্য প্রথম দিনের পরীক্ষায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বা কোন ছাত্র/ শিক্ষক কেউ বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।