বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্যমূল্যে চাল বিক্রয় উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে পলাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, থানা অফিসার ইনর্চাজ মো. ইকবাল হোসেন, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান মো. সুহেল আহমেদ, উপজেলা খাদ্য পরির্দশক মো. শাহিন মিয়া, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিনাশ চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ডিলার হিফজুর রহমান ও ইমদাদুল হক।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ৩ মাসের জন্য ওএমএস’র ন্যায্য মূল্যের চাল বিক্রয় শুরু হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, সরকারের বিশেষ উদ্যোগে উপজেলার ১৭ হাজার ৬০০শত’ পরিবার প্রতিমাসে ওএমএস’র ন্যায্য মূল্যে চাল ক্রয়ের সুবিধা পাবে। এছাড়াও ১৭৬ মেট্টিক টন চাল উপজেলার ৫ হাজার ৮৮৫টি পরিবারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ভোক্তাগণ এবং উপজেলা ৫৫২১টি পরিবারের মধ্যে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। সুষ্ঠুভাবে সুবিধাভোগীদের মধ্যে বিক্রয় অব্যাহত রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।