বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচির এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
কর্মশালার মূল বিষয় নিয়ে উপস্থাপন করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যাবস্থাপক এরশাদুল হক। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, উপজেলা ব্র্যাক ওয়াশ ম্যানেজার দেলোয়ার হোসেন, বিবিআর মনিরুল জ্জামান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন।