- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে কন্দাল ফসলের প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার (১৫এপ্রিল) উপজেলা পরিষদ গনমিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণে উপজেলার মোট ৬০জন কৃষক কৃষানী অংশগ্রহণ করেন। অধিক ফসল উৎপাদন করে কৃষকরা জাতে লাভবান হতে পারে এ লক্ষে কৃষকদেরকে উক্ত কন্দাল ফসলের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শওকত উসমান মজুমদার। সহযোগীতায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা কৃষিবিদ মোঃ আল-আমিন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল আলম, মোঃ সামছুল আলম বিধু প্রমুখ। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

  • [১]