- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে কমরেড বরুণ রায় স্মরণে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত কমরেড বরুণ রায়ের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তীর সঞ্চালনায় প্রয়াত কমরেড বরুণ রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালান করা হয়।
পরে প্রয়াত বরুণ রায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি চিত্তরঞ্জন গোস্বামী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উদীচী শিল্পীর গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক অনিল চন্দ্র, প্রচার সম্পাদক শফিকুল হাসান সুজন, নাট্য বিষয়ক সম্পাদক আরফিনুর রহমান সানি, সদস্য শাহ রাকিব, সুজন বর্মন, রাজিব আহমদ প্রমুখ।

  • [১]