বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানা পুলিশ কর্তৃপক্ষের আয়োজনে কমিনিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্বম্ভরপুর থানায় অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে ও থানার তদন্ত ওসি নবগোপাল দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়য় পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
সভায় পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, শিক্ষাক শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।