বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ।
উল্লেখ্য যে, উপজেলায় প্রথম পর্যায়ে ৫২০০ করোনা ভ্যাকসিন বরাদ্দ প্রদান করা হয়েছে। ৭টি কেন্দ্রে ২৬০০ জনকে এই ভ্যাকসিন প্রদান করা হবে।
অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, ইউপি সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ধর্মীয় প্রতিনিধি, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ, বি জি বি, পুলিশ বাহিনী, সহ বিভিন্ন বাহিনীর লোকজন।
সভায় করোনার ভ্যাকসিন ব্যবহারে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নিয়মাবলী পার্শ্ব প্রতিক্রিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার আবুল বাশার মোহাম্মদ ওসমান হায়দার মজুমদার।