- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে কাজ না করিয়ে কাবিখার গম আত্মসাতের অভিযোগ

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার ওমরপুর গ্রামে প্রকল্পের চেয়ারম্যান কাজ না করে কাবিখার সাড়ে ছয় মে: টন গম আত্মসাতের অভিযোগ করেছে গ্রামবাসি।
অভিযোগে জানা যায়, উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের ওমরপুর গ্রামের ব্রীজ হতে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য সাড়ে ছয় মে. টন গম বরাদ্দ করা হয়।  ওমরপুর গ্রামের বদীউর রহমানকে প্রকল্প চেয়ারম্যান ও বাকগাঁও গ্রামের জহুর আলমকে সেক্রেটারী করে    বরাদ্দের গম প্রদান করা হয়। কিন্তু প্রকল্প চেয়ারম্যান কোনো কাজ না করিয়ে গম আত্মসাত করেন বলে অভিযোগ করেছে গ্রামবাসী।
এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে আঃ মমিন গং বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত একটি অভিযোগ দায়ের করেন। প্রকল্প চেয়ারম্যান ও সেক্রেটারী প্রতিবাদী গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এব্যপারে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম বলেন, ওমরপুর গ্রামবাসীর পক্ষে গম আত্মসাতের একটি অভিযোগ পেয়েছি। প্রকল্পের চেয়ারম্যান এ পর্যন্ত কাজ সম্পন্ন করেননি, গ্রামবাসীর অভিযোগ সঠিক । প্রকল্প চেয়ারম্যান রাস্তার কাজ না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]