বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ব্র্যাক ও এফআইভিডিবির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর সহযোগিতায় সোমবার বিশ্বম্ভরপুরে কীট নাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে।
ধনপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হাছেন আলীর সভাপতিত্বে কীট নাশকযুক্ত মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ রুমি, ইউনিয়ন সদস্য হেনু মিয়া, নিজাম উদ্দিন, এফআইভিডিবির প্রজেক্ট ম্যানেজান আরমান উল্ল্যা, প্রোগ্রাম অফিসার তাজুল ইসলাম, কেয়ার এর প্রতিনিধি আনোয়ারাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।