- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্বম্ভরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়— আগামী ৭ থেকে ১২ জানুয়ারি কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন করা হবে।
ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার মো. জাহিদুল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]