বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ৬০জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোস্তফা ইকবাল আজাদ। প্রশিক্ষণের মাধ্যমে একই জমিতে কয়েক রকম ফসল একসাথে উৎপাদন করাসহ অধিক ফসল উৎপাদন বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।