- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে কৃষক প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্র্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপি উপজেলা পরিষদ গণমিলনায়তনে প্রশিক্ষণে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল কৃষি সস্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়ার সার্বিক তত্বাবধানে প্রশিক্ষক হিসাবে ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত পরিচালক কার্যলয়ের উপ-পরিচালক কৃষিবিদ কাজী মজিবুর রহমান, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মান্নাফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সামছুল আলম বিধু, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল আলম।
প্রশিক্ষণে মোট ৬০জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষন শেষে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী বলেন প্রচলিত কৃষির পাশাপাশি কন্দাল ফসল উৎপদনে কৃষক তথা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে। তাই কন্দাল ফসল উৎপাদন করতে কৃষকদের প্রতি আহবান জানান।

  • [১]