বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে পলাশ ইউনিয়ন চেয়ারম্যান ও আ.লীগ সিনিয়র নেতা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে কৃষকলীগ নেতা হুমায়ূন কবির মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগ আহবায়ক অ্যাড. আসাদুল্লাহ সরকার। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল কাদির (শান্তি মিয়া), মো. জুনায়েদ আহমদ, বিন্দু তালুকদার, ফজলুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য রিংকু চৌধুরী, মো. তারেক মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, সালমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, ওয়াহিদ খসরু চৌধুরী, গোলাম আকরাম, মনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, আ.লীগ নেতা হযরত আলী সুহেল, কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, কৃষকলীগ নেতা মোঃ রুকন মিয়া, মোঃ শাহজাহান, জাহাঙ্গীর আলম, আবুল কাহার, মহরম আলী, ফখর উদ্দিন, মোঃ আশক আলী, নাজিম উদ্দিন নিজাম, ছিদ্দিক আহমদ, লেখাছ মিয়া, মোক্তারুজ্জামান, রেজাউল করিম, আঃ মালেক, রামেন্দ্র কুমার দাশ, তারেক হায়দার। যুবলীগ একাংশের সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।