বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মুখশেদুল হকের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, আ.লীগ নেতা চিত্তরঞ্জন গোস্বামী ছানা, জাতীয় যুব সংহতি’র উপজেলা সভাপতি মহিম উদ্দিন মহিম, কৃষক প্রতিনিধি সামছুল হক।