বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাসের কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উপলক্ষে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। ০৪ জুন থেকে ১০জুন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন সপ্তাহ বাস্তবায়নে বিস্তারিত তথ্যদি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। তিনি সভায় জানান ০৪জুন হতে ১০জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার সকল ইউনিয়নে এক যুগে কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, উপজেলায় মোট ৫২ হাজার মানুষ বুস্টার ডোজ নেওয়ার বাকি রয়েছেন। কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহে উপজেলায় ২৫ হাজার মানুষকে বুস্টার টিকা দেবার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী মঙ্গলবার ও শুক্রবার প্রতিটি ইউনিয়নে গণটিকা দিয়ে ৫টি ইউনিয়নে কমপক্ষে ১০ হাজার ডোজ দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জদ খান, থানার এসআই আব্দুর রহমান, বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মো. ছবাবা মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।