বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নুতনপাড়া আরামবাগ মসজিদের নূরানী মক্তবে ২০১৫ সালের মেধাবি ছাত্রছাত্রীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। বুধবার আরামবাগ মসজিদে ১৪ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাজী শামছুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি
আবুজাফর ওসমানি, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ হাজী ইসমাইল হোসেন, ইমাম মাও. হাবিবুর রহমান, সদস্য আব্দুল হক মাস্টার, দলিল লেখক তানভীর আহমদ, মসজিদের মোয়াজ্জিন হাফেজ মশিউর রহমান প্রমুখ।