বিশ্বম্বরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৬তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ^াসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও আয়েশা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, ডিবিডি কলেজের প্রভাষক রেশমা আক্তার, বিভিন্ন স্কুল থেকে আগত ক্রীড়া শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সুধী সমাজের নেতৃবৃন্দ।