- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ—গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্ষুদ্র নৃ—গোষ্ঠী সংগঠনের সভাপতি রাকেশ হাজং, উপজেলা প্রশাসনের অফিস সুপার অজিত চন্দ্র দে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]