- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরাদের মধ্যে ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে ঘরে থাকা বেকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরাদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা, কাশিপুর গ্রামে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং, গারো, মনিপুরী সম্প্রদায়ের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করেন। এ সময় সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (এডিসি) মোঃ এমরান হোসেন উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জদ খান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ক্ষুদ্র সৃ-গোষ্ঠী নেতা রাকেশ হাজং প্রমুখ। এর আগে উপজেলা সদরে হিজরাদের মাঝে ত্রাণ সহায়তা প্যাকেট বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।

  • [১]