বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে এবং জেলা খাদ্য নিরাপদ অফিসার শরিফ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুশেদ প্রমুখ।