- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে গর্ভবতী মায়েদের মধ্যে হাঁস বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গর্ভবতীসহ ১২১ জন মায়ের মাঝে ৮ টি করে মোট ৯৬৮ টি খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিউট্রিশন এট দি সেন্টার হোমগ্রোন প্রকল্পের আয়োজনে এবং জেছিস এর বাস্তবায়নে ও কেয়ার বংলাদেশের কারিগরী সহায়তায় এই হাঁস বিতরণ করা হয়।
হাসঁ বিতরণ   অনুষ্ঠানে জেছিসের টেকনিক্যাল অফিসার মো. মফিজুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেছিসের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. গোলাম হোসেন, উপজেলা মনিটরিং ম্যানেজার ঝলমল মারিয়া, কেয়ারের প্রজেক্ট ম্যানেজার ইশতেয়াক আলম, কমিনিউটি ডেভলাপম্যান্ট অফিসার, মোছা. ডলি সুলতানা, কেয়ার জেএসকে এর মো. বাহারুল আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা প্রানী সম্পদ অফিসের সহকারী মো. তোফায়েল উদ্দিন, জেছিসের সিএফ আ. মুক্তাদির, এনামুল হক, ফাইন্যান্স এন্ড এডমিন্ড অফিসার মাহফুজা রহমান, এসএস ফরুক মিয়া, ইউ/পি সদস্য নেছার আহমদ, হাবিবুর রহমান, জামিনা বেগম, কেয়ার সিএস জি জাহিদা বেগম, সেনুয়ারা বেগম, মিলন আক্তার, ছালিমা আক্তার উপস্থিত ছিলেন।

  • [১]