বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প (৩য় পর্যায়) আওতায় ভূমিহীন গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন উপজেলার মাঝাইর মুজিব পল্লী পরিদর্শন করেন। পরে ধনপুরে ভূমিহীন গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খরব নেন।
বিকালে তিনি উপজেলার কাইতকোনা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং পল্লীতে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তির চেক এবং একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও তিনি হাজং শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক নৃত্য উপভোগ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি রাকেশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পিআইও অফিসের মমিন হোসেন, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান মো. আলাল মিয়া, আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।