বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পলাশ বাজারে ব্লাস্ট’র বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পলাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম’র সভাপতিত্বে ও গ্রাম আদালত পলাশ ইউনিয়ন সহকারী আক্তার উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মো. ফজলুল করিম।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।