বিশ্বম্ভরপুর প্রতিনিধি
স্থানীয় সরকার বিভাগের তত্বাবধানে ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক, কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম আদালত বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর সার্বিক সহযোগিতায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর
অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মতর্কা শাহ্ জামান আহমেদ, পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইএলজি স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়া ৫টি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য, নারী উদ্যোক্তা, নারী নেত্রী ও জয়ীতাগণ অংশগ্রহণ করেন।
গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী নৃপেশ চন্দ্র পালের সঞ্চালনায় এবং জেলা সমন্বয়কারী মো. আব্দুল করিমের বিস্তারিত উপস্থাপনায় প্রকল্পের শুরু থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির চিত্র তুলে ধরা হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃৃৃৃৃৃৃৃৃৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদাস্য মনোয়ারা বেগম, প্রতিমা দেবী, আমিনা বেগম, হেনা আক্তার, নারী নেত্রী জাহানারা বেগম, ইউনিয়ন গ্রাম আদালত সহকারি আক্তার হোসেন, ভাগ্য রানী নাথ,রতœা তালুকদার প্রমুখ।