- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে চুরি যাওয়া বন্দুক উদ্ধার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে চুরি যাওয়া ২ নালা একটি বন্দুক বিশ্বম্ভরপুর থানা পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) নবগোপাল দাশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব রাজনগর গ্রামের  ফসলী জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ২ নালা বন্দুকটি উদ্ধার করেন।
জানা যায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের বাবর আলী মোড়লের পুত্র আব্দুল হালিমের ২ নালা একটি বন্দুক গত ১৪ আগস্ট নিজ বাড়ি থেকে চুরি হয়। এসময় আব্দুল হালিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি চুরি মামলা দায়ের করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা নবগোপাল দাশ জানান, উদ্ধারকৃত বন্দুকটি মালিক আব্দুল হালিম থানায় এসে তার চুরি যাওয়া বন্দুক বলে সনাক্ত করেছেন।
থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অস্ত্রটি জব্দ তালিকা করে আদালতে প্রেরণ করা হবে।

  • [১]