- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী বাচাই আজ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি  
বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ টি ইউনিয়নের মধ্যে ১ম পর্বে ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী বাচাই আজ সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।  উপজেলা আ.লীগের  সভাপতি বেনজির আহমেদ মানিক জানান আজ সোমবার বেলা ১১ টায় ধনপুর ইউনিয়ন  ও বিকাল ৩ টায় বাদাঘাট (দঃ) ইউনিয়নের দলীয় প্রার্থী বাচায়ের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মধ্যে বিদ্রোহী  প্রার্থী যাতে না থাকে সে জন্য ওয়াড পর্যায়ে তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে দলের প্রতি ত্যাগী, নীতিবান  ব্যাক্তিদের মনোনিত করা হবে।
বাদাঘাট (দ.) ইউনিয়নে আ.লীগের সভাপতি আ. ছাত্তার জানিয়েছেন ৭ টি আবেদন জমা পড়েছে। তন্মধ্যে সাবেক চেয়ারম্যান উপজেলা আ. লীগের সহ-সভাপতি  মুক্তিযুদ্ধা জিল্লুর রহমান, আ. লীগ নেতা আ. গণি, উপজেলা আ. লীগের বন ও পরিবেশ সম্পাদক আখলাকুল হক শিউল, ইউপি কৃষক লীগের সভাপতি মহরম আলী, সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আ. ছাত্তার আজাদ, ইউপি আ. লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও আ. লীগ নেতা ছামির আলীর আবেদন রয়েছে।
ধনপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আ.লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা হযরত আলী সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন ইমন,আ. লীগ তো আবু সাঈদ ও কালু মিয়া।

  • [১]